What is CPA marketing? CPA মার্কেটিং কি?

 

What is CPA marketing? সিপিএ(CPA)মার্কেটিং কি ? 

What is CPA marketing? CPA এর ফুল মিনিং হচ্ছে Cost Per Action. অনেকেই এখন CPA মার্কেটিং পচ্ছন্দ করে কারন, সিপিএ মার্কেটিং এ  এফিলিয়েট মার্কেটিং এর মত পোডাক্ট বিক্রি করতে হয় না এবং এখানে বিভিন্ন ধরনের অফার থাকে। মনে করুন একটি Website (যেমন Facebook) তাদের ওয়েবসাইটের জন্য কিছু সংখ্যক নতুন মেম্বারস খুজছে, এখন আপনার কাজ হচ্ছে আপনার কাষ্টমার কে শুধুমাত্র রেজিস্টার করানো আপনার এফিলিয়েট লিংক এ। এটাকে ইমেইল সাবমিট বলে। এখানে আপনার কাষ্টমার রেজিস্টার কারার পর যদি পোডাক্ট/সার্ভিস নাও নেয় তাহলেও আপনি কমিশন পাবেন। কিন্তু এফিলিয়েট মার্কেট হচ্ছে ভিন্ন। এফিলিয়েট মার্কেটে যতক্ষন আপনার পোডাক্ট বিক্রি না হয় ততক্ষন আপনি কমিশন পাবেন না এবং এর কারনেই অনলাইন জুড়ে CPA marketing এতটা জনপ্রিয় হয়ে উঠেছে।

CPA মার্কেটিং এ কাজ করতে কি কি থাকতে হবে ?

CPA Marketing এ কাজ করতে হলে মাত্র আপনার দুটি জিনিসের প্রয়োজন।
⏩ (১) আপনার একটি পিসি অথবা ল্যাপটপ থাকতে হবে , মোবাইল দিয়ে সিপিএ মার্কেটিং কাজ করা যায়না ।
⏩ (২) আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তাহতে পারে ব্রডব্যান্ড আথবা মডেম ।

সিপিএ মার্কেটিং থেকে কি রকম আয় করা সম্ভব?

এটা নির্ভর আপনার কাজ এর উপর। তবে নিয়মিত এবং নিয়ম মেনে কাজ করলে হাজার ডলার এর উপর আয় করা সম্ভব মাসে। নিয়ম মেনে কাজ না করলে এক টাকাও আয় সম্ভব না। সিপিএ তে যারা এক্সপার্ট মার্কেটার তাদের ইনকাম প্রতিমাসে লাখ টাকার উপরে। এমনও মার্কেটার আছেন যারা প্রতি দিন ১ লাখ টাকা ইনকাম করছেন, মানে প্রতি মাসে ৩০ লাখ টাকা। শুনতে খুব অবাক লাগতে পারে, কিন্তু এটা বাস্তব সত্য। আপনি যদি লেগে থাকতে পারেন তাহলে আপনিও প্রতি মাসে লাখ টাকার বেশি আয় করতে পারবেন।

সিপিএ তে কি কি অফার পাওয়া যায় ?

সিপিএ তে বিভিন্ন ধরনের অফার পাওয়া যায়। এর মধ্যে রয়েছে :

Pay per download : 
এ ধরনের অফার গুলো হয় সফটওয়্যার ডাউনলোড, গেমস ডাউনলোড ইত্যাদি।

Pay per lead : 
এ ধরনের অফার গুলো হয় সাইন আপ, ইমেইল সাবমিট ইত্যাদি।

Pay per sale : 
এ ধরনের অফার গুলো হয় সেল জাতীয় যেমন হেল্থ, ইনসিওরেন্স ইত্যাদি।

এছাড়া আরও বিভিন্ন অফার রয়েছে। যেমন: Financial, Casual Dating, Health, and Beauty, Gaming, PIN Submit, Survey, Mobile App, Travel, Ecommerce ইত্যাদি।

CPA মার্কেটিং এর কিছু শব্দ পরিচিতি

Advertiser: এটা হল সেই সাইট বা ব্যক্তি যারা CPA নেটওয়ার্ক এর মাধ্যমে প্রোডাক্ট বা সার্ভিসের বিজ্ঞাপণ দিয়ে থাকে। হতে পারে সে রিটেইলার, অনলাইন রিটেইলার অথবা মার্চেন্ট।

Publisher: 
publisher হল সেই ব্যাক্তি যারা কমিশনের জন্য cpa থেকে কোন প্রোডাক্ট বা সার্ভিস প্রোমোট করে, সহজ কথায় এখানে আপনি, আমিই সেই পাবলিশার।

PPL (Pay-Per-Lead): 
সহজ ভাষায় আপনাকে প্রতিটা লিড এর জন্য পে করা হবে।ধরুন- আপনি কোন এডভার্টাইজার এর প্রোডাক্টের বিজ্ঞাপণ করলেন অনলাইনে ১০০ জন CANADA এর নাগরিকের কাছে। পরবর্তিতে এর মধ্যে ধরি ১০ জন নাম ও ইমেল এড্রেস দিয়েএকটি ফর্ম পুরন করল। তার মানে আপনি ১০টি লিড পেয়ে গেলেন এবং আপনাকে এই ১০টি লিডের জন্য পে করা হবে।(এক্ষেত্রে প্রোডাক্ট বা সার্ভিস সেল করা আবশ্যিক নয়, শুধুমাত্র রেজিষ্টেশন নয় ফরম পুরনের জন্য আপনাকে পে করা হবে).PPL Offer গুলোতে সাধারনত $.50 থেকে শুরু করে $50 ডলার পর্যন্ত কমিশন দেওয়া হয়।

PPS (Pay-Per-Sell): 
অনলাইনে অনেক Website বা সার্ভিস রয়েছে যেখানে সাইনাপ করতে টাকা দিতে হয়, এধরনের অফারকে বলা হয় PPS Offer। এ ধরনের অফারে আপনার এফিলিয়েট লিংক থেকে কেও সাইনআপ করলে আপনাকে কমিশন দেওয়া হবে । PPS Offer গুলোতে সাধারনত $10 থেকে শুরু করে $250 ডলার পর্যন্ত কমিশন দেওয়া হয়।


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ