পালি ব্যাকরণ পর্ব -৩
![]() |
| পালি ব্যাকরণ |
দ্বিতীয় অধ্যায়
শব্দ,বাক্য,পদ
শব্দ(word) - দুই বা ততোধিক বর্ণ মিলিত হয়ে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। অর্থাৎ, অঅর্থবোধক বর্ণ সমষ্টিকে শব্দ বলে।
যেমনঃ মাতা,পিতা,
বাক্য(Sentence) - অর্থপূর্ণ কয়েকটি শব্দ একত্রিত হইয়ে,মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। যেমনঃ সো বিজ্জালয়ং গচ্ছতি।
প্রত্যেক বাক্যের দুইটি অংশ থাকে একটি উদ্দেশ্য এবং অপর অংশটি বিদেয়।
উদ্দেশ্য(Subject) - কোন কাজে ব্যক্তি,প্রানী বা বস্তকে উদ্দেশ্য বা লক্ষ্য করে কোন কিছু বলা হয়, সেই ব্যক্তি,প্রানী বা বস্তুকে উদ্দেশ্য বলে।
"উদ্দিস্সতে যং তং উদ্দেসং" উদ্দেশ্য বিশেষ্য সর্বনাম স্থানীয় হয়।
বিধেয়(Predicate) - উদ্দেশ্যের সম্পর্কে যা কিছু বলা হয় তাকেই বিধেয় বলে।
বিধয়তে সং তং বিধেয়। বিধেয় সাধারণতঃ বাক্যে শেষাংশে ব্যবহৃত হয়। উদ্দেশ্য যে বিভক্তি যে বচন যে লিঙ্গ হয়, বিধেয়ও সেই বিভক্তি,সেই বচন,সেই লিঙ্গ হয়। যথাঃ নিব্বনং পরমং সুখং,রামো হসতি দেবদত্তো দুসসীলো, একই তিনটি বাক্যে নিব্বনং,দেবদত্তো বিশেষ্য দুইটি বা সো সর্বনামটি উদ্দেশ্য। পরমং সুখং বিশেষ্যটি দুসসীলো বিশেষণটি এবং হসতি ক্রিয়াটি বিধেয়।
ভুল ত্রুটির হলে ক্ষমা দৃষ্টি আকর্ষণের অনুরোধ রইল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন